মালদা

মালদা কলেজের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক উত্তম সরকার

মালদা কলেজের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক উত্তম সরকার। এক বছর আগে মালদা কলেজের প্রিন্সিপাল পদে নিযুক্ত হয়েছিলেন উত্তম সরকার। তাই তাঁর এই ইস্তফা ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে গত দুই বছরে মালদা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পেয়েও দায়িত্ব ছাড়েন পাঁচ জন অধ্যাপক। কলেজের উন্নয়ন তহবিল থেকে চাঁদা দেওয়ার আপত্তি সহ বেআইনীভাবে ছাত্র ভর্তির নিয়ে বারংবার মালদা কলেজের প্রিন্সিপালের মতবিরোধ ঘটে। আর তার জেরেই দায়িত্ব পেয়েও প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন কলেজের অধ্যাপকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাজ্যের শিক্ষামন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়। বর্তমানে দায়িত্বে থাকা মালদা কলেজের প্রিন্সিপাল উত্তম সরকারও এবার ইস্তফা দিলেন। 
        উল্লেখ্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে অর্নাস বিষয় পরীক্ষাকেন্দ্র নিয়ে উত্তমবাবুর সংঘাত হয়। মালদা কলেজে অতিরিক্ত পরীক্ষার্থী পাঠানোর তীব্র বিরোধিতা করেন এই উত্তমবাবু। সমালোচনা হয় সরকারের। এমন ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন হয়। সেই তদন্ত কমিটির রির্পোট প্রকাশ পাওয়ার আগেই মালদা কলেজের প্রিন্সিপালের পদত্যাগ স্বাভাবিকভাবেই অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে উত্তমবাবু জানান কোন বির্তক নেই। মালদা কলেজ পরিচালনা করতে গিয়ে পরিবারকে সময় দিতে পারছেন না। তাই এই ইস্তফা।